স্বাস্থ্যই সম্পদ — এক নতুন যাত্রার সূচনা
আজকের যুগে আমরা যত উন্নত হচ্ছি, ততই যেন স্বাস্থ্য থেকে দূরে সরে যাচ্ছি। দৌঁড়ঝাঁপের এই জীবনে নিজের শরীর ও মনের যত্ন নেওয়ার কথা প্রায় ভুলেই যাচ্ছি। অথচ, “সুস্থ দেহে সুস্থ মন” — এই প্রাচীন কথাটির মূল্য আজ আরও বেশি প্রাসঙ্গিক। “Healthy Active Lifestyle” — এই বইটির লক্ষ্য শুধুমাত্র শরীরচর্চা বা খাদ্যাভ্যাস শেখানো নয়, বরং সম্পূর্ণ জীবনধারায় ইতিবাচক পরিবর্তন আনা। সুস্থতা মানে শুধু রোগমুক্ত থাকা নয়, বরং দৈনন্দিন জীবনে উদ্যম, মনোবল এবং আত্মবিশ্বাস ধরে রাখা।
📍 কেন এই বই লিখলাম?
আমি হিরণ্ময় সরকার, পেশায় একজন হেলথ ওয়েলনেস কোচ। বিগত এক দশক ধরে হাজারো মানুষের সঙ্গে কাজ করার অভিজ্ঞতায় দেখেছি—সুস্থতার জন্য বড় পরিবর্তন নয়, ছোট ছোট অভ্যাসের সংশোধনই যথেষ্ট। এই বইটিতে আমি আমার সেই অভিজ্ঞতা ও বাস্তবিক জ্ঞান ভাগ করে নিতে চাই যাতে সাধারণ মানুষ ঘরে বসেই নিজেকে সুস্থ ও সক্রিয় রাখতে পারেন।
🧩 এই বই থেকে আপনি কী শিখবেন?
🔹 সঠিক ও সহজ পুষ্টির জ্ঞান
🔹 বাড়িতে বসেই ব্যায়াম করার কৌশল
🔹 মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়ার উপায়
🔹 ঘুম, বিশ্রাম ও রুটিন গঠনের কৌশল
🔹 রোগ প্রতিরোধ ও ইমিউন সিস্টেম জোরদার করা
🔹 ২১ দিনের সুস্থ অভ্যাস QÉ¡m”






Reviews
There are no reviews yet.